24investigators
ads
জাতীয়

এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড ২০২৪ পেলো গ্রামীণফোন

অনলাইন ডেস্ক
এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড ২০২৪ পেলো গ্রামীণফোন

এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড ২০২৪ পেলো দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। 'ডিজিটাল-টেলিযোগাযোগ' ক্যাটাগরিতে ‘মাইজিপি’ অ্যাপ- এর জন্য এই স্বীকৃতি পেয়েছে অপারেটরটি। এই স্বীকৃতি দেশজুড়ে ডিজিটাল অভিজ্ঞতাকে রূপান্তরিত করতে এবং অ্যাপের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সব ডিজিটাল সেবাকে হাতের মুঠোয় আনতে মাইজিপি -এর ভূমিকাকে তুলে ধরে।

এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড এশিয়ার আয়োজক হচ্ছে এশিয়ান বিজনেস রিভিউ, যারা এশিয়াজুড়ে বিভিন্ন খাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে স্বীকৃতি দেয়। প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নিজ নিজ খাতে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা জানাতেই এই অ্যাওয়ার্ড।

মাইজিপি অ্যাপটি ৩ কোটির বেশি স্মার্টফোনে ইনস্টল করা হয়েছে। গ্রামীণফোনের সেবা গ্রহণের ধারায় যুগান্তকারী পরিবর্তন এনেছে মাইজিপি। এই অ্যাপটির মাধ্যমে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, সার্ভিস কাস্টমাইজেশন এবং তাৎক্ষণিক নোটিফিকেশনসহ নিরবচ্ছিন্নভাবে বেশ কয়েকটি ফিচার উপভোগের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। এক ট্যাপে বিল পরিশোধ থেকে শুরু করে বিনোদনমূলক কন্টেন্ট উপভোগের সুযোগ রয়েছে অ্যাপটিতে। গ্রামীণফোনের ৯৯ শতাংশ সেবাই এখন মাইজিপিতে পাওয়া যায়, যা অ্যাপটিকে দেশের বৃহত্তম সেলফ সার্ভিস অ্যাপে পরিণত করেছে। এই অ্যাপটির মাধ্যমে ডেটা ব্যালেন্স ছাড়া লেনদেন এবং মোবাইল ফিন্যান্সিয়াল পার্টনারদের সহযোগিতায় জরুরি ব্যালেন্স সেবা গ্রহণ করতে পারেন গ্রাহকরা।

মাইজিপি’কে ওয়ান-স্টপ সল্যুশনে পরিণত করার লক্ষ্যে গ্রাহকদের পরিবর্তিত চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত অ্যাপটিকে আরো সমৃদ্ধ করা হচ্ছে। অ্যাপটি হয়ে উঠছে আরো সহজ, সুবিধাজনক ও গ্রাহকদের দৈনন্দিন জীবনের উপযোগী। করোনা মহামারি চলাকালীন শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারেন তাই অনলাইন ক্লাসের জন্য লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করেছিল অ্যাপটি। এছাড়া বিনোদনের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে মাইজিপি। ১০টি’র বেশি ওটিটি প্ল্যাটফর্মের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ক্রিকেট বিশ্বকাপসহ লাইভস্কোর আপডেট এবং গুরুত্বপূর্ণ খেলাগুলো সরাসরি দেখার সুযোগ করে দিচ্ছে মাইজিপি।

অত্যাধুনিক ক্লাউড-নেটিভ আর্কিটেকচারের মাধ্যমে মাইজিপি অ্যাপ প্রতি সেকেন্ডে ৮ হাজার লেনদেন প্রক্রিয়াকরণ করতে পারে। যার ফলে প্রতি মাসে ২ কোটির বেশি সক্রিয় গ্রাহকদের লেনদেন সংক্রান্ত সেবা প্রদান করা সম্ভব হচ্ছে। মাইজিপির নতুন সংস্করণ ৫.০ হয়ে উঠেছে আরো সহজ ও ব্যবহারবান্ধব। হাজার হাজার গ্রাহকদের মতামতের ভিত্তিতে অ্যাপটিকে আরো গ্রাহকবান্ধব করা হয়েছে।

গ্রামীণফোনের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) সোলায়মান আলম বলেন, "এশিয়ান টেকনোলজি এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এই স্বীকৃতি ডিজিটাল উদ্ভাবন এবং গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানে আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে। মাইজিপি শুধুই একটি বিক্রয় এবং পরিষেবানির্ভর অ্যাপ নয়। এটি এমন একটি প্ল্যাটফর্ম যা গ্রাহকদের ক্ষমতায়ন করে এবং সেবা প্রদান ও প্রযুক্তিগত উকর্ষের দিক থেকে এক নতুন মানদণ্ডে পরিণত হয়েছে। উদ্ভাবন অব্যাহত রাখতে ও সেবার উন্নয়নে এই পুরস্কার আমাদের অনুপ্রাণিত করবে। গ্রাহকদের জন্য সত্যিকারভাবে প্রয়োজনীয় ডিজিটাল সেবা প্রদানের ক্ষেত্রেও এ পুরষ্কার উৎসাহ দেবে।

গ্রামীণফোনের চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) নিরঞ্জন শ্রীনিবাসন বলেন, “এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ডটি পাওয়ায় আমরা গর্বিত। প্রযুক্তির মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টার প্রতিফলন এই অ্যাওয়ার্ডটি। গ্রাহকদের প্রয়োজনকে কেন্দ্রে রেখে মাইজিপি অ্যাপটি সম্পূর্ণরূপে বাংলাদেশে স্থানীয় মেধাবীদের দ্বারা ডেভেলপ করা হয়েছে। কোটি মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় টুল হয়ে উঠেছে মাইজিপি অ্যাপ এবং বাংলাদেশে এমন রূপান্তর আনতে পেরে আমরা গর্বিত। নিরবচ্ছিন্ন সেবার মাধ্যমে গ্রাহকদের ক্ষমতায়নে নতুন নতুন সেবা আনতে আমরা সংকল্পবদ্ধ।”

সর্বশেষ

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০

আন্তর্জাতিক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০
বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে কেন স্বীকৃতি দিতে যাচ্ছে ইসরায়েল

মীরসরাইয়ে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

গাছ খারাপ বলে কাটা পড়েছে কিন্তু আগাছা রয়ে গেছে : জামায়াত আমির

অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অর্থ ও বাণিজ্য

গুপ্ত হত্যা, গুম ও ক্রসফায়ার ছিলো শেখ হাসিনার প্রিয়: রিজভী

একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়াই আমাদের লক্ষ্য: সিইসি

খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি

খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি
জগন্নাথপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা সম্পন্ন

জগন্নাথপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইজতেমা ময়দানে দু’পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩

ডি-৮ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল

সর্বাধিক পঠিত

সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
মীরসরাইয়ে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

মীরসরাইয়ে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
গাছ খারাপ বলে কাটা পড়েছে কিন্তু আগাছা রয়ে গেছে : জামায়াত আমির

গাছ খারাপ বলে কাটা পড়েছে কিন্তু আগাছা রয়ে গেছে : জামায়াত আমির
জগন্নাথপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জগন্নাথপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অর্থ ও বাণিজ্য

অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে: দেবপ্রিয়
একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়াই আমাদের লক্ষ্য: সিইসি

একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়াই আমাদের লক্ষ্য: সিইসি
যেভাবে হবে এইচএসসির ফল

যেভাবে হবে এইচএসসির ফল
উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা সম্পন্ন

উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা সম্পন্ন
খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি

খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি
বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর পৌর শাখা গঠন

বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর পৌর শাখা গঠন
ডি-৮ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

ডি-৮ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
কুমিল্লার চান্দিনা থানায় চোরাচালানে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সুজনসাহা নামক ১ ব্যক্তি নিহত। মামলা দায়ের, ৫ জন পলাতক, আটক ৬

কুমিল্লার চান্দিনা থানায় চোরাচালানে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সুজনসাহা নামক ১ ব্যক্তি নিহত। মামলা দায়ের, ৫ জন পলাতক, আটক ৬
ইজতেমা ময়দানে দু’পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩

ইজতেমা ময়দানে দু’পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩
জগন্নাথপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

অর্থ ও বাণিজ্য

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

সম্পর্কিত খবর

জাতীয়

আরও একটি সুরক্ষা ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ

লাইসেন্স ফেরত চায় সিটিসেল
লাইসেন্স ফেরত চায় সিটিসেল

জাতীয়

এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড ২০২৪ পেলো গ্রামীণফোন
এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড ২০২৪ পেলো গ্রামীণফোন

জাতীয়

বাংলাদেশে ৬ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল ‘ইমো’

স্যাটেলাইট ইন্টারনেট চালু করবে সরকার
স্যাটেলাইট ইন্টারনেট চালু করবে সরকার

জাতীয়

৮ বছর পর যে বড় সুখবর পেল সিটিসেল
৮ বছর পর যে বড় সুখবর পেল সিটিসেল

জাতীয়

দেশের প্রথম লিমিটলেস ইন্টারনেট প্যাক আনল গ্রামীণফোন