24investigators
ads
আন্তর্জাতিক

ইউক্রেনে শান্তি ফেরাতে রাশিয়ার সঙ্গে আলোচনা চান শলৎস

অনলাইন ডেস্ক
ইউক্রেনে শান্তি ফেরাতে রাশিয়ার সঙ্গে আলোচনা চান শলৎস
ইউক্রেনে শান্তি ফেরাতে রাশিয়ার সঙ্গে আলোচনা চান শলৎস

ইউক্রেন সংক্রান্ত পরবর্তী শান্তি সম্মেলনে রাশিয়ার অংশগ্রহণের পক্ষে প্রস্তাব করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। চলতি বছরেই এমন সম্মেলন আয়োজন করতে চায় ইউক্রেন।

সাম্প্রতিক দুই আঞ্চলিক নির্বাচনে জার্মানির জোট সরকারের তিন শরিক দলের শোচনীয় ফলাফলের পেছনে ইউক্রেন যুদ্ধে জার্মানির ভূমিকা সম্পর্কে অনেক মানুষের ক্ষোভও অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আক্রান্ত দেশ হিসেবে ইউক্রেনকে সামরিক সহায়তার পাশাপাশি ওলাফ শলৎসের সরকার যথেষ্ট কূটনৈতিক উদ্যোগ নিয়ে রাশিয়ার সঙ্গে শান্তির কোনো প্রচেষ্টা চালাচ্ছে না বলে অভিযোগ দানা বাঁধছে। বিশেষ করে মস্কোর অবস্থানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চরম দক্ষিণপন্থি এএফডি দল ও বাম-রক্ষণশীল বিএসডাব্লিউ দল মানুষের মনে সেই মনোভাবের ফায়দা তুলে নির্বাচনে ভালো ফল করেছে। এমনকি শলৎসের এসপিডি দলের একাংশও আরও কূটনৈতিক তৎপরতার প্রত্যাশা করছে।

এমন প্রেক্ষাপটে চ্যান্সেলর শলৎস শান্তিপূর্ণ পথে ইউক্রেন যুদ্ধ অবসানের পক্ষে প্রস্তাব করেছেন। গতকাল রবিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে জার্মান চ্যান্সেল বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তিনি পরবর্তী শান্তি সম্মেলনে রাশিয়ার অংশগ্রহণের পক্ষে। 

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে গত ১৫ ও ১৬ জুন সুইজারল্যান্ডে আয়োজিত শান্তি সম্মেলনে ৭৮টি দেশ অংশ নিয়েছিল। তারা ইউক্রেনের ভূখণ্ডের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানালেও সেই লক্ষ্য অর্জনের পথ সম্পর্কে কোনো ঐকমত্যে আসেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট সেই সম্মেলনে দশ দফা শান্তির ফর্মুলা পেশ করেছিলেন, যার আওতায় ইউক্রেন থেকে রাশিয়ার সব সেনা তাড়িয়ে দিতে হবে এবং যুদ্ধাপরাধের বিচার করতে হবে। সেই সম্মেলনে রাশিয়াকেও আমন্ত্রণ জানানো হয়নি। চলতি বছরই দ্বিতীয় শান্তি সম্মেলন আয়োজনের জন্য চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। জুলাই মাসের শেষে জেলেনস্কি ‘অর্থবহ ফলাফল’ সম্ভব করতে সেই সম্মেলনে রাশিয়ার অংশগ্রহণের পক্ষে প্রস্তাব করেছেন।

জার্মানির জেডডিএফ টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে চ্যান্সেলর শলৎস বলেন, তার মতে, এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি থেকে বেরিয়ে আসার বিষয়ে আলোচনার সময় এসে গেছে। যদিও বর্তমান ঘটনাপ্রবাহ সে দিকে ইঙ্গিত করছে না, তা সত্ত্বেও শলৎস এমনটা মনে করেন। তিনি বলেন, অবশ্যই আর একটি শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলেনস্কি ও তিনি সেখানে রাশিয়ার উপস্থিতি চান।

বর্তমানে ইউক্রেনের জন্য সহায়তার তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। চ্যান্সেলর শলৎস যতকাল প্রয়োজন, ততকাল ধরে ইউক্রেনের জন্য মদত চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

সর্বশেষ

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০

আন্তর্জাতিক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০
বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে কেন স্বীকৃতি দিতে যাচ্ছে ইসরায়েল

জাতীয়

মীরসরাইয়ে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

গাছ খারাপ বলে কাটা পড়েছে কিন্তু আগাছা রয়ে গেছে : জামায়াত আমির

অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অর্থ ও বাণিজ্য

গুপ্ত হত্যা, গুম ও ক্রসফায়ার ছিলো শেখ হাসিনার প্রিয়: রিজভী

একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়াই আমাদের লক্ষ্য: সিইসি

খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি

খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি
জগন্নাথপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা সম্পন্ন

জগন্নাথপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইজতেমা ময়দানে দু’পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩

ডি-৮ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল

সর্বাধিক পঠিত

সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
মীরসরাইয়ে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

মীরসরাইয়ে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
গাছ খারাপ বলে কাটা পড়েছে কিন্তু আগাছা রয়ে গেছে : জামায়াত আমির

গাছ খারাপ বলে কাটা পড়েছে কিন্তু আগাছা রয়ে গেছে : জামায়াত আমির
জগন্নাথপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জগন্নাথপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অর্থ ও বাণিজ্য

অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে: দেবপ্রিয়
একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়াই আমাদের লক্ষ্য: সিইসি

একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়াই আমাদের লক্ষ্য: সিইসি
যেভাবে হবে এইচএসসির ফল

যেভাবে হবে এইচএসসির ফল
উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা সম্পন্ন

উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা সম্পন্ন
খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি

খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি
বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর পৌর শাখা গঠন

বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর পৌর শাখা গঠন
ডি-৮ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

ডি-৮ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
কুমিল্লার চান্দিনা থানায় চোরাচালানে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সুজনসাহা নামক ১ ব্যক্তি নিহত। মামলা দায়ের, ৫ জন পলাতক, আটক ৬

কুমিল্লার চান্দিনা থানায় চোরাচালানে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সুজনসাহা নামক ১ ব্যক্তি নিহত। মামলা দায়ের, ৫ জন পলাতক, আটক ৬
ইজতেমা ময়দানে দু’পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩

ইজতেমা ময়দানে দু’পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩
জগন্নাথপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

অর্থ ও বাণিজ্য

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

অনাস্থা ভোটে ফ্রান্স সরকারের পতন
অনাস্থা ভোটে ফ্রান্স সরকারের পতন

আন্তর্জাতিক

‘দেয়ালে লেখা হয়ে গেছে পাকিস্তানে সরকার গঠন করবে পিপিপি’

রাশিয়া সফরের বিষয়ে যা বললেন কিম
রাশিয়া সফরের বিষয়ে যা বললেন কিম

আন্তর্জাতিক

বোমাতঙ্কে ভারতে তিন বিমানের জরুরি অবতরণ
বোমাতঙ্কে ভারতে তিন বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক

ইরানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধজাহাজ নিয়ে হাজির রাশিয়া

রতন টাটার সম্ভাব্য উত্তরসূরি কে এই মায়া টাটা?

নতুন প্রেসিডেন্ট পেল বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ

আরো ৯ দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিচ্ছে চীন

২০ হাজারের বেশি বাংলাদেশীদের ভিসার আবেদন ফেরত দিলো ভারত

যুদ্ধ পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত: ইরান

হজ-ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসায় পরিবর্তন আনল সৌদি
হজ-ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসায় পরিবর্তন আনল সৌদি

আন্তর্জাতিক

ইউক্রেনে শান্তি ফেরাতে রাশিয়ার সঙ্গে আলোচনা চান শলৎস
ইউক্রেনে শান্তি ফেরাতে রাশিয়ার সঙ্গে আলোচনা চান শলৎস

আন্তর্জাতিক

পুতিন-সালমান ফোনালাপ, তেল উৎপাদন আরও কমাবে সৌদি

পশ্চিমবঙ্গে বাংলাদেশের মতো পরিস্থিতি হবে না: মমতা

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান